"নতুন কুঁড়ি ক্রীড়া স্পোর্টস ২০২৬-২৭ এ নিবন্ধনের বিজ্ঞপ্তি
প্রকাশিত: 23 July, 2026
এতদ্বারা বিদ্যালয়ের ১২ থেকে ১৪ বছর বয়সী সকল শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে "নতুন কুঁড়ি ক্রীড়া স্পোর্টস ২০২৬-২৭" কর্মসূচির আওতায় উপজেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
উক্ত কর্মসূচিতে অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের আগামী ০১ জুলাই ২০২৬ হতে ৩১ আগস্ট ২০২৬ এর মধ্যে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
নিবন্ধনের লিংক:
https://notunkurisports.gov.bd/registration.php
নিবন্ধনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা:
• আবেদনকারী শিক্ষার্থীর বয়স ১২ থেকে ১৪ বছর হতে হবে।
• নিবন্ধনের পূর্বে শ্রেণি শিক্ষক/শারীরিক শিক্ষা শিক্ষকের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হবে।
• নিবন্ধনের সময় সঠিক তথ্য প্রদান করতে হবে।
• প্রয়োজনে বিদ্যালয়ের অফিস কক্ষ থেকে নিবন্ধনে সহায়তা প্রদান করা হবে।
যে সকল শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে ইচ্ছুক, তারা দ্রুত শ্রেণি শিক্ষক অথবা শারীরিক শিক্ষা শিক্ষকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
আদেশক্রমে
প্রধান শিক্ষক
সূতী ভিক্টরী মেমোরিয়াল পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়
গোপালপুর, টাঙ্গাইল।